নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর কয়েকটি মাছ ঘাট থেকে ৫ মণ জাটকা ও এক মণ চিংড়িসহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছগুলো ধরায় সোমবার (১৭ মার্চ) সকালে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ-পুলিশের সহায়তায় মাছের আড়তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারের নির্দেশনায় জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
