DailyBarishalerProhor.Com | logo

৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫, ১৪:৫২

বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জের সদর ইউনিয়ন রহমতপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৪ নং ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক কামাল সিকদার নির্বাচিত হয়েছে।
২৬ আগষ্ট দুপুরে খানপুরা আলীম মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মী সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র শাহার সঞ্চালনায় ও রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আ. করিম হাওলাদারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাষ্টার , হাসানুজ্জামান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ভিপি জুয়েল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামিম, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি আসিফ সিকদার প্রমুখ।

এছাড়াও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী এতে যোগ দেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।