বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার সদর রহমতপুর ইউনিয়নে ৪০২ জন দুস্থ নারীর মধ্যে মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের ভিডাব্লিউ কার্ড ধারিদের মধ্যে চাল বিতরণ করা শুরু করা হয়েছে।
প্রতিজন ৩০ কেজি হারে গত তিন মাসের ৯০ কেজি চাল পাবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রহমতপুর ইউনিয়ন খাদ্য গুদামের সামনে বসে এসব চাল বিতরণ করা হয়।
ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
এসময় চাল নিতে আসা সকলের উদ্দেশ্যে রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের সেবার নিয়োজিত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। যার কার্ড সে নিয়ে আসলে চাল পাবে অন্যথায় চাল দেওয়া হবে না। কেউ অসুস্থ থাকলে তার বাসায় চাল পৌছে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শোক’
প্রতিষ্ঠাতা: মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো।......বিস্তারিত
