মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ,
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক , জাতীয় বিপ্লব সংহিত দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী বাংলাদেশ বিনির্মানে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) পটুয়াখালীর দশমিনা আরজবেগী ইউনিয়ন শাখা’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহীত দিবস উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আরজবেগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত বিএনপি’র জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আরজবেগী ইউনিয়ন বিএনপি সভাপতি এ্যাড, মোঃ খোরশেদ আলম ও জহিরুল ইসলামের সভাপতিত্বে মোঃ ফখরুজ্জামান বাদল, জহিরুল ইসলাম প্যাদা সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খোরশেদ আলম, গলাচিপা উপজেলা বিএনপি’র সহসভাপতি হাবিবুর রহমান হিরু, বিশেষ বক্তা মোঃ ফখরুজ্জামান বাদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃশাহআলম শানু
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দরা।
‘খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শোক’
প্রতিষ্ঠাতা: মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো।......বিস্তারিত
