প্রহর ডেস্ক রিপোর্ট !! এবার মিয়ানমারে থাবা বসালো করোনাভাইরাস। দেশটিতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের দুইজন রোগী শনাক্ত হয়েছে। ওই দুইজনই সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ফিরেছেন বলে জানা গেছে।
মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ও যুক্তরাজ্য থেকে আসা ২৬ বছর বয়সী এক ব্যক্তি, উভয়েই মিয়ানমারের নাগরিক এবং পরীক্ষায় তাদের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই দুইজনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে, করোনাভাইরাসে দুইজন শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে আতঙ্ক শুরু হয়ে যায় আর ক্রেতারা বড় বড় সুপারমার্কেটগুলোতে ভিড় জমাতে শুরু করে।
উল্লেখ্য, উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এতে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১৮ হাজার ২৯৫ জনের। মোট আক্রান্ত ৪১ লাখ ৪৬৫ জন।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
